স্বামীর উপর অভিমান : গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-11-03 ইং
স্বামীর উপর অভিমান : গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পরানপুর গ্রামে রাবেয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী রাবেয়া খাতুন পরানপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। পরিবার ও বাড়ি পাশের লোকজন জানান, গত বৃহস্পতিবার রাতে রাবেয়া খাতুন সুদের টাকা ছাড়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হয়। সাইদুল ইসলাম তার স্ত্রীকে বলে সুদ খাওয়া হারাম তুমি সুদে টাকা ছেড়ো না। এ বিষয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সাইদুল ইসলাম নাইট ডিউটি করে সকালে বাড়ি ফিরে তার পোশাক খুলছিলো। এসময় তার স্ত্রী রাবেয়া খাতুন গ্লাসে থাইডিন গুলিয়ে সাইদুলের সামনে এসে সেবন করে। সাইদুল মনে করে হয়ত পানি পান করছে। হঠাৎ বিষের গন্ধ পেয়ে দেখে গ্লাসে বিষ, এসময় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে যায়। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে সে একটি সাড়ে ৪ বছরের মেয়ে রেখে গেছে। তবে বাড়ির আশেপাশের সবাই বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তাদের খুব মিল ছিল। রাবেয়া খাতুনও খুব হাসিখুশি ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)