দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-11-03 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
নগদ অর্থ ফেন্সিডিল ও মোবাইলসহ সিম কার্ড উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল, মোবাইল, সিম কার্ড, তালা-চাবিসহ নগদ টাকা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুমরপুর গ্রামের ইটভাটার সামনের পাঁকা রাস্তার উপর হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩টি মোবাইল ও ৭টি সিম কার্ডসহ বাংলাদেশী নগদ ৪ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে। আটককৃতরা হলো- দামুড়হুদার উপজেলার দুলালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আজিজ (২০), দামুড়হুদা কলেজপাড়ার বদর উদ্দিনের ছেলে সোহেল ও একই পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে মিরাজুল ইসলাম (২২)। উদ্ধারকৃত ফেন্সিডিল, মোবাইল, সিম কার্ড ও উদ্ধারকৃত টাকাসহ আনুমানিক মূল্য ১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে হাবিলদার সাইফুল ইসলাম বাদি হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা ইয়ার্ড ষ্টেশনের নিকট হতে ১,০৬৫ টি ভারতীয় তালা-চাবি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫১ হাজার ২৫০ টাকা। উদ্ধারৃকত মালামাল ও আসামী দামুড়হুদা থানা/কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)