ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাশপুরের মা ক্লিনিকের সামনে পরস্পর দুই বন্ধুর মধ্যে নারীঘটিত সম্পর্কের জের ধরে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বন্ধু নোমান অপর বন্ধু বাদশারকে থাপ্পর মারলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বাদশার ধারালো অস্ত্র দিয়ে নোমানের মাথায় কোপ মারলে নোমান মারাত্বক জখম হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় নোমানকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গায় গুজব ওঠে নোমান মারা গেছে। খবর নিয়ে জানা যায়, ঘটনা সঠিক নয়, তবে তার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা কালিদাশপুর গ্রামের উত্তরপাড়ার মানোয়ার হোসেনের ছেলে নোমান ও একই গ্রামের দক্ষিণপাড়া নাসির উদ্দিনের ছেলে দুই বন্ধু। তারা আলমডাঙ্গা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র। একটি মেয়েকে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হলে এই বিরোধের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এদিকে, ছেলের অশঙ্কাজনক অবস্থার কথা শুনে নোমানের বাবা মানোয়ার হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
