মেহেরপুরে নানা আয়োজনে ‘বিজয় ফুল’ উৎসব

আপলোড তারিখঃ 2018-11-03 ইং
মেহেরপুরে নানা আয়োজনে ‘বিজয় ফুল’ উৎসব ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, দেশের গান, জাতীয় সঙ্গীতসহ বিভিন্ন প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে ‘বিজয় ফুল’ উৎসব পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ আশকার আলী, সহ-সভপতি আব্দুল হালিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আতাউল হাকিম লাল মিয়া প্রমূখ অংশগ্রহন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)