দর্শনায় কেরুজ সবুজ সংগঠনের কর্মি সমাবেশ

আপলোড তারিখঃ 2018-11-03 ইং
দর্শনায় কেরুজ সবুজ সংগঠনের কর্মি সমাবেশ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা কেরুজ চিনিকলের ২০১৮-১৯ মাড়াই মৌসুম উপলক্ষে ও সকল মরহুম শ্রমিক-কর্মচারীদের স্বরণে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কেরুজ সবুজ সংগঠনের কর্মি সমাবেশ ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইচাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ। এসময় তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানী। এ প্রতিষ্ঠানটি আমাদের গর্ব। এ প্রতিষ্ঠানটি ঘিরে শ্রমিক-কর্মচারীসহ কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু দু:খের বিষয় হলো প্রতিষ্ঠানের ইউনিয়নের গুটিকয়েক নেতার উন্নয়ন হলেও দীর্ঘ চার বছরে শ্রমিকদের কপালে জোটেনি কোন উন্নয়ন। আমি সভাপতি প্রার্থী হিসাবে সকল শ্রমিক কর্মচারীদের কাছে ভোট চাই। তাছাড়া শ্রমিক-কর্মচারীরা এখন অনেক সচেতন। তারা আর ভুল পথে চলতে চায়না। তাই আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানটিসহ শ্রমিক-কর্মচারীদের উন্নয়নে কিছু করি। সিডিএ হারিজুল ইসলামের উপস্থাপনায় আলোচনা শেষে শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজের প্রতি অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সংগঠন থেকে আসা শ্রমিক-কর্মচারীদের মধ্যে যোগদান করেন মুকুল (বয়লিং হাউজ), ফারুক (গ্যারেজ), সলেমান (ওয়ার্কসপ), হাসেম (বয়লিং হাউজ), সাদ্দাম (ফরেন লিগার), হাসান (কৃষি বিভাগ), আতিয়ার (সিএস), মাসুদ (কৃষি বিভাগ), সাগর (গ্যারেজ), পলাশ (বয়লিং হাউজ), শমসের (ওয়ার্কসপ), রকিব (হিসাব বিভাগ), লুৎফর (কৃষি বিভাগ), নুরুল ইসলাম (ফরেন লিগার)। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা-রবিউল, সাইফুল ইসলাম, সেলিম, মিজানুর রহমান, আশাদুল হক, খয়ের উদ্দিন, ছালাম উদ্দিন, জাহিদুল, মানিক, মনু মেম্বর, মজিদ, বকুল মেম্বর, মানিক, কালাম, সাবেক মেম্বর মফিজুুল। এসময় কয়েক শত শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)