নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ ফকিরপাড়ায় স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা করেছে পিন্টু (৩২) নামের এক যুবক। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বিষপানে আত্মহত্যার অপচেষ্টার এ ঘটনা ঘটে। বিষপানে আত্মহত্যার অপচেষ্টাকারী যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ ফকিরপাড়া এলাকার স্কুলপাড়ার আব্দুস সাত্তারের ছেলে পিন্টু। পারিবারিক সূত্রে যানা যায়, পিন্টুর স্ত্রী সুমিরদিয়া নিলার মোড়ের সিরাজুল ইসলামের মেয়ে শাপলা খাতুন (৩২) দেড় মাস আগে অসুস্থতার কারনে তার বাপের বাড়ি চলে যায়। গত দেড় মাস ধরে শাপলা সেখানেই অবস্থান করছে। এদিকে পিন্টু তার স্ত্রীকে নিয়ে আসতে গেলে শাপলা আর ফিরবেনা বলে জানায় পিন্টু। এদিকে পিন্টু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পূর্বে শাপলার সাথে তার বিবাহ হলেও তাদের আজও কোন সন্তান হয়নি। শাপলা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। এ ছাড়াও শাপলা মোবাইল ফোনে অন্যত্র কথা বলে অভিযোগ করে আত্মহত্যার অপচেষ্টাকারী যুবক পিন্টু। যে কারণে শাপলা আর তার সংসার করতে চাইনা। আর এ কারণে পিন্টু বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষপানে অসুস্থ পিন্টু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।
