আন্দুলবাড়িয়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম!

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
আন্দুলবাড়িয়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার পাঁকা গ্রামে মুরগি মারাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার পাঁকা গ্রামের উত্তরপাড়ার দেলবাড়ী ম-লের ছেলে রাইহান (৫০), রাইহানের দুই ছেলে বিল্লাল (৩০) ও তরিকুল ইসলাম (২৩), জব্বারের দুই ছেলে জহির (৩০) ও মফিজুল (৪০)। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাইহানের একটি মুরগি প্রতিবেশী মির্জা কামালের বাড়িতে গেলে মুরগিটিকে তারা মেরে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিত-া হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পরিবারের মধ্যে আবার বাকবিত-া বাধে। বাকবিত-ার একপর্যায়ে মির্জা কামাল, মির্জা কামালের ৪ ছেলে আমিনুল (৪৫), শফি (৪০), মনির (৩৯), জামাল (২৬) ও আমিনুলের ছেলে মনোয়ার (১৬) মিলে রাইহানের পরিবারের উপর দা ও রড দিয়ে আক্রমণ করে। এ সময় রাইহানসহ তার পরিবারের মোট ৫জন দা’য়ের কোপে ও রডের অঘাতে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের প্রত্যেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল। ও তাদের পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা চলছিল। এদিকে, আহতদের আঘাত সর্ম্পকে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহদের প্রত্যেকের শরীরেই কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রত্যেকেই গুরুত্বর আহত হলেও কারো অবস্থায় আশঙ্কাজনক নয়। আহতদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)