চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত ছবির ক্যাপশন:
যুবকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের পাশাপাশি দায়িত্বশীল হতে হবে ডেস্ক রিপোর্ট: ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৮। দিবসটি পালন উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে যুব ভবনের কনফারেন্স কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তের উপ-পরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। যুব প্রশিক্ষণ কেন্দ্রের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’ প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন- আমাদের দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বৃহত্তর এ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করতে পারলে বেকারত্ব নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বাংলাদেশের মূল প্রাণ শক্তি আত্মপ্রত্যয়ী যুব উদ্যোক্তারা। যুব উন্নয়নের মাধ্যমেই প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষা উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহন করেছে। ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। তবে নেতিবাচক রাজনীতি আমাদের অগ্রগতির জন্য মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়ায়।’ যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি কলিমুল্লাহ, সিভিলি র্সাজন ডা. খায়রুল আলম, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান তালুকদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা। পরে আলোচনা সভা শেষে ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৯ শিক্ষার্থীদের যুব ঋণের চেক হস্তান্তর, সনদপত্র বিতরণসহ বিভিন্ন গাছের চারা গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন জেলা প্রশাসক। পরে আলোচনা সভা, সনদপত্র বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক প্রশিক্ষনার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহ-সভাপতি হাজি রবিউল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহাববু-উল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, ক্রেডিট সুপার ভাইজার আব্দুল মতিন, লুৎফর রহমান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য শামিমা সুলতানা প্রমূখ। আলোচনা শেষে উপজেলার ২৪ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রেডিট সুপার ভাইজার সেলিম উদ্দীন। জীবননগর অফিস জানিয়েছে, ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হাছানুল আজিজ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভিন। আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জানিয়েছে, মাদকমুক্ত, জঙ্গী মুক্ত, যুব সমাজ চাই, ইভটিজিং করবো না করতে দেব না, আমরা সবাই উদ্যমি হবো, বেকারত্ব দূর করবো, এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে অবস্থিত রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং বাস্তবায়নে আরআরএফ এর উদ্যোগে জাতীয় যুব দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচী আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিণ শেষে অফিসের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জমান মুক্ত, সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। বর্ণাঢ্য র‌্যালিটির নেতৃত্ব দেন ইউনিয়ন সমন্বয়কারী মনিরুজ্জমান মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফের সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বাস্থ্যকর্মি কাওছার আলী, নুরাইয়া কুলছুম সুমী, হিসাব রক্ষক আসাদ উল্লাহ্, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, প্রাণী চিকিৎসক নয়ন হোসেনসহ যুব সমাজের আরো অনেকে। হাসাদাহ প্রতিনিধি জানিয়েছে, জীবননগর উপজেলার হাসাদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিকাল ৩টার দিকে আরআরএফ সমৃদ্ধি কর্মসূচি হাসাদাহ অফিসের উদ্যোগে এ যুব দবিস পালিত হয়। এ উপলক্ষে হাসাদাহ বাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কার্তিক ম-ল, সাংবাদিক আল-আমিন, বদরুজ্জামান শ্যামল, শামসুল আলম, হাসাদাহ ইউনিট ম্যানেজার সুমন কবির, এম আই এস জুবায়েদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা হাদিসা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা আবুল হাসেম রেজা। `` মেহেরপুর অফিস জানিয়েছে, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা যুবকদের চেক বিতরন, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে যুব দিবসের যুব র‌্যালির মধ্যদিয়ে দিনব্যাপী নানা আয়োজনের সূচনা করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ শাহিদুল ইসলাম, প্রশিক্ষক মাসুদুল আহসান, জান্নাতুল ফেরদৌস প্রমূখ। পরে সেখানে প্রশিক্ষক যুবকদের মাঝে চেক বিতরন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হামদহ এলাকার যুব ভবনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করা হয়। পরে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। শেষে যুবদের মাঝে সনদপত্র, সম্মাননা ও ঋণ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)