চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ছবির ক্যাপশন:
প্রথমদিনে চুয়াডাঙ্গায় ৩৭৯ ও মেহেরপুরে ৪১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত! ডেস্ক রিপোট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় এই পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলায় ২১ হাজার ৮৬৭ জন ও মেহেরপুর জেলায় ১২ হাজার ৮শ’ ২২ জন জেএসসি-জেডিসি পরীক্ষার্থীসহ মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এ বছর মোট ২ লাখ ১ হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সারাদেশের মতো চুয়াডাঙ্গায় একযোগে জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত প্রথম দিনে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৭৯ জন। প্রথম দিনের পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে জানান জেলার প্রশাসন। এছাড়াও ২০১৮ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় ২৯টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ২১ হাজার ৮৬৭ জন। এর মধ্যে প্রথম দিনে ৩৭৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিকে, চুয়াডাঙ্গা জেলা এডিসি (শিক্ষা) জসিমউদ্দিন পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার প্রথম দিনে অধিকাংশ কেন্দ্রেই পরীক্ষার্থীদের আসন ঠিক করে দিতে বেশিরভাগ অভিভাবকদের ছোটাছুটি করতে দেখা গেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২৯ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৮শ’ ৬৭ জন। প্রথমদিনে জেলায় মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৭৯ জন। তবে কোনো শিক্ষার্থী বহিষ্কারের খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র যাওয়া-আসার পথে পরীক্ষা চলাকালীন সময়ে পুলিশ টহল ও সাদা পোশাকে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ বাহিনী। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৭টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারাদেশের ন্যায় জীবননগর উপজেলায় মনোরম পরিবেশে প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জীবননগর উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৮শ’ ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭শ’ ৯৬ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে। জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৮৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১১ জন উপস্থিত এবং ৩২ জন অনুপস্থিত, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩২২জন পরীক্ষর্থীর মধ্যে ৩১৬ উপস্থিত এবং ৬ জন অনুপস্থিত, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৫ জন উপস্থিত এবং ১০ জন অনুপস্থিত, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৭ জন উপস্থিত এবং ১৭ জন অনুপস্থিত, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৩ জন উপস্থিত এবং ১০ জন অনুপস্থিত, জীবননগর আলিম আলিয়া মাদ্রাসায় ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৪জন উপস্থিত এবং ২৩ জন অনুপস্থিত, জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭৭জন জেডিসি পরীক্ষার্থীর মধ্যে ১৬৬ জন উপস্থিত এবং ১১জন অনুপস্থিত এবং জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৯ জন উপস্থিত এবং ৭ জন অনুপস্থিত। এদিকে জানা গেছে, যে সমস্থ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে তার মধ্যে বেশির ভাগ মেয়েদের বাল্যবিবাহের কারনেই অনুপস্থিত রয়েছে। জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশচন্দ্র পাল বলেন, প্রথম দিনে জীবননগর উপজেলায় শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষা খুব সুন্দরভাবে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বলেন, উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি সব কেন্দ্রগুলো পরিদর্শন করেছি কোথাও কোন সমস্যা হয়নি। তাছাড়া শিক্ষার্থীরাও খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিয়েছে। `` মেহেরপুর অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার থেকে মেহেরপুর জেলাতেও শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় ৩টি উপজেলায় ১২ হাজার ৮শ’ ২২ জন, এবং জেডিসি পরীক্ষায় ৭শ’ ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহন করেছে। মেহেরপুর জেলায় মোট ১০টি মূল কেন্দ্রসহ ১৯টি কেন্দ্রে জেএসসি এবং ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মূল কেন্দ্রসহ কবি নজরুল শিক্ষা মঞ্জিল, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (উপকেন্দ্রে) ২ হাজার ২শ’ ৬৫ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মূল কেন্দ্রসহ মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (উপকেন্দ্রে) ১ হাজার ২শ’ ৯১ জন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রসহ আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (উপকেন্দ্রে) ১ হাজার ২শ’ ৬২ জন। গাংনী উপজেলায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১শ’ ৬৯ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৮১ জন, বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৯শ’ ২৪ জন, জুগির ঘোপা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রসহ জুগির ঘোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপকেন্দ্রে ৭শ’ ৩৮ জন, মুজিবনগর উপজেলা মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ মানিকনগর ডিএস আলিম মাদ্রাসা উপকেন্দ্রে ২ হাজার ৮৭ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রসহ কেএনএস এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে ৭শ’ ৫৮ জন পরীক্ষা দিচ্ছে। এদিকে মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় ৫শ’ ১৯জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৫১ জন পরীক্ষা দিচ্ছে। একই সাথে ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কেন্দ্রে ৪৩২জন গাংনী ভোকেশনালে ৪৯৭ জন পরীক্ষা দিচ্ছে। এদিকে পরীক্ষার প্রথম দিনে জেএসসিতে মেহেরপুর জেলায় ২শ’ ৯৯ জন, জেডিসিতে ৫৩ জন এবং ভোকেশনালে ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষা চলাকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পায়। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)