ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সিএনজির ধাক্কায় এক পথচারীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর এ ঘটনা ঘটে। নিহত পথচারী চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট সলুয়া গ্রামের রফিকুল ইসলাম রফুর স্ত্রী জাহানারা খাতুন (৫২)। স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সিএনজি সন্তোষপুর পৌছালে রাস্তা পারাপারের সময় জাহানার খাতুনকে ধাক্কা দেয়। সিএনজির ধাক্কায় জাহানার খাতুন পিচ রাস্তায় পড়ে মাথায় আঘাত লাগে। এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হেলেনা আক্তার নিপা বলেন, নিহত জাহানার খাতুনের মাথায় আঘাত লাগায় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতর বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্র্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জানতে পারি সন্তোষপুর বাজারে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এদিকে স্থানীয় জনগন ও ব্যবসায়ীরা সিএনজিসহ ড্রাইভারকে আটক করে।
