ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্য দুইজন হলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মামুন জোয়ার্দ্দার। ঝিনাইদহের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা উপজেলার পাইকপাড়া সরকারি বিদ্যালয় মাঠে বেশ কয়েকজন নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও খলিলুর রহমান, আমজাদ হোসেন ও মামুন জোয়ার্দ্দারকে আটক করা হয়। তবে খলিলুর রহমানের স্ত্রী দাবী করেন তার স্বামীকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।
