ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: স্কুল থেকে জানিয়ে দেয়া হয়েছে টেষ্ট পরীক্ষায় ফেল করলে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দিতে পারবে না। দুপুরে টেষ্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে ঝিনাইদহের বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের। পরীক্ষায় অংক বিষয়ে ফেল করে এসএসসি পরীক্ষার্থী পৃতি রানী ঘোষ। এরপর দুপুরে বাড়ি গিয়ে গলায় ওড়নে পেচিয়ে আত্মহত্যা করে সে। পৃতি রানী ঘোষ বিষয়খালী গ্রামের প্রদিপ ঘোষের মেয়ে। শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, খবরটি শুনে আমি খুবই ব্যাথিত হয়েছি। তিনি বলেন, বোর্ডের নির্দেশনা আছে কেও ফেল করলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। প্রধান শিক্ষক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
