চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, কার্যনির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, জাতীয় মহিলা সংস্থার প্রধান নাবিলা রুখসানা ছন্দা, যুবলীগ নেতা হাপু, লাবলু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি শাহাবুল ইসলাম, ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক ছাত্র নেতা ওয়ালিউল ইসলাম পাভেল, শ্রমিক লীগ সভাপতি জনাব আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল, ডাক শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস ছালাম, রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি গরীব রুহানী মাছুম, জেলা পরিষদ ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শাহান পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিন্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬.৩০ মি: জাতীয় ও দলীয় পতাকা অর্ধ নমিত করণ, সকাল ৬.৪৫ মি: জাতির পিতা ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিত্বে পূষ্পার্ঘ অর্পন ও বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)