আলমডাঙ্গায় গাঁজা-ইয়াবা ও প্যাথেডিনসহ মতিয়ার আটক

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
আলমডাঙ্গায় গাঁজা-ইয়াবা ও প্যাথেডিনসহ মতিয়ার আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রুইতনপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজা, ৫ পিচ ইয়াবা ও নেশা জাতীয় ১০টি ইনজেকশনসহ এক মাদকব্যবসায়িকে আটক করেছে। গত বুধবার চুয়াডাঙ্গা মাদক অধিদপ্তর অভিযান চালিয়ে আলমডাঙ্গা রুইতনপুর গ্রামের বাবর আলীর ছেলে মাদকব্যবসায়ী মতিয়ার রহমানকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৬০ গ্রাম গাঁজা, ৫ পিচ ইয়াবা ও নেশা জাতীয় ১০টি ইনজেকশন উদ্ধার করে তারা। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)