তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পরীক্ষার্থীকে বই প্রদান

আপলোড তারিখঃ 2018-11-02 ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পরীক্ষার্থীকে বই প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের নুরনগর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী ফাবিয়া লামিয়া রাফা’র হাতে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে এক সেট বই প্রদান করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের নুরনগর গ্রামের রফিক উদ্দিনের কন্যা ফাবিয়া লামিয়া রাফা তারা দেবী ফাউন্ডেশনে শিক্ষা সহায়তার জন্য আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার দৃষ্টিগোচর হলে তিনি রাফাকে শিক্ষা সহায়তা প্রদানের নির্দেশ দেন। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাফার হাতে চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় থেকে এসএসসি’র এক সেট বই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ন কবির, নিবার্হী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ফিল্ড অফিসার আব্দুস সামাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)