বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বিপত্তি

আপলোড তারিখঃ 2018-11-01 ইং
বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বিপত্তি ছবির ক্যাপশন:
পদ্মা নদী থেকে আশরাফের লাশ উদ্ধার! আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে আমঝুপি ঈদগাহপাড়ার আশরাফ (৩০) বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বারোমাইল নামক স্থানের পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। নিহত আশরাফের ভাই সোহরাব তার লাশ সনাক্ত করেন। আশরাফ তিন সন্তানের জনক বলে জানান। এলাকার সূত্রে জানা গেছে, গত পরশু আমঝুপি গ্রামের কাতার প্রবাসী সিদ্দিক আলীর ছেলে সুজনকে ঢাকা বিমান বন্দরে আনতে যায় আশরাফ। ফেরার সময় শ্রমিকের হরতালের কারণে গাড়ি বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ট্রেনে বাড়ি ফিরছিলেন প্রবাসী সুজন। সুজনের ছোট ভাই রিপন ও আশরাফ ট্রেনে সিট না পাওয়ায় ট্রেনের ছাদে আসছিলেন। পাকশী ব্রিজের ট্রেন ওঠার সময় আশরাফ ব্রিজের সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। ভেড়ামারা রেলওয়ে পুলিশের সহযোগীতায় ডুবুরি দল নদীতে তল্লাশী করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)