অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা আমিরুল আটক

আপলোড তারিখঃ 2018-11-01 ইং
অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা আমিরুল আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা আমিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। সে বিপ্লবী কমিউনিষ্ট পার্টি হক গ্রুপের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের বকশিপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁদপুর গ্রাম থেকে আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাঁদাবজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)