কুড়ুললগাছিতে জামাইয়ের হাতে শ্বশুর লাঞ্ছিত

আপলোড তারিখঃ 2018-11-01 ইং
কুড়ুললগাছিতে জামাইয়ের হাতে শ্বশুর লাঞ্ছিত ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে জামাইয়ের হাতে শ্বশুর লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাই ও তার পরিবারের লোকজন শ্বশুরকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। জানা গেছে, ওসমানপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে হায়দারের মেয়ের সাথে বিবাহ হয় সদাবরী গ্রামের পশ্চিমপাড়ার নবার ছেলে হারুনের সাথে। হায়দারের অভিযোগ, বিবাহের পর থেকেই হারুন যৌতুকের দাবিতে মেয়েকে মারধর করে আসছিলো। সে মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফা মোটা অঙ্কের টাকা যৌতুকও দেয় হারুনকে। তারপরও হারুন আবারো তার স্ত্রীর কাছে মোটা অঙ্কের টাকা বাপের বাড়ি থেকে আনতে চাপ দেয়। হারুনের স্ত্রী আবারো টাকা আনতে যাবার কথা অস্বীকার করলে হারুন ও তার বাবা মিলে তার স্ত্রীকে নির্যাতন শুরু করে। ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার সকালে হায়দার তার জামাইবাড়ি সদাবরী গিয়ে ঘটনা জানতে চাইলে জামাই হারুন, তার পিতা নবা ও হারুনের দুলাভাই দলু তাকে বেধড়ক মারপিট করে। মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে হায়দার ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় হায়দার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)