চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নির্বাচন

আপলোড তারিখঃ 2018-11-01 ইং
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নির্বাচন ছবির ক্যাপশন:
সভাপতি-সম্পাদকসহ ১২টি পদে মনোনয়নপত্র জমা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে সভাপতি-সম্পাদকসহ ১২ পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বেলাল হোসেন মনোনয়পত্র গ্রহন করেন। গত মঙ্গলবার মনোনয়পত্র বিক্রির শেষ দিনে ১২টি পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. মহ: শামসুজ্জোহা মনোনয়পত্র জমা দিয়েছেন। অন্যারা হলেন সহ-সভাপতি পদে ফজলুর রহমান ও সৈয়দ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ পদে এ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যকরি সদস্য পদে সহিদুল হক মোল্লা, আজাদ মালিতা, এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, এ্যাড. রফিকুল ইসলাম, কোহিনুর বেগম ও মফিজুর রহমান মনা মনোনয়নপত্র জমা দেন। ডায়াবেটিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. বেলাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য হলেন এ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী এবং এ্যাড. আবু তালেব বিশ্বাস দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। নির্বাচনী তফশিল অনুযায়ী গত মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলন করা হয়। গতকাল বুধবার ছিলো মনোনয়নপত্র জমার নির্ধারিত দেয়ার দিন। আগামী ১৬ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)