আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ আবু সালেহ

আপলোড তারিখঃ 2018-11-01 ইং
আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ আবু সালেহ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিনকে দীর্ঘ ১৩ বছর পর অধ্যক্ষের দায়িত্ব বুঝিয়ে দিলেন জাতীয় সংসদের হুইপ ও মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বুধবার জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারী কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৫ এর ৪নং (ক) এর ৩ (র) অনুযায়ী কোন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৬ মাসের অনধিক দায়িত্ব পালন করতে পারবে না। যদি যৌক্তিক কোন কারণ ছাড়া কেউ ৬ মাসের অধিক কাল দায়িত্ব পালন করে তবে তার স্বাক্ষরিত সকল কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবৈধ বলে বিবেচিত হবে। জাতীয় সংসদের হুইপ ও মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাক্ষরিত পত্রের আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. জিয়াউন নাহারকে দায়িত্ব থেকে অব্যাহতি ও অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এবং পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে কলেজের একাডেমিক ও প্রশাসনিক সংক্রান্ত যাবতীয় কাগজপত্র অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিনের নিকট বুঝিয়ে দেয়ার জন্য জরুরী ভিত্তিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান, কামাল হোসেন, নাসরিন নাহার, পারভীন সুলতানা, প্রভাষক আব্দুর রহমান, শফিকুর রহমান, প্রভাংশু কুমার ব্যানার্জী, মিজানুর রহমান, শফিউল হক, আলি হায়দার, বজলুর রশীদ, প্রবীর কুমার পাল, মিজানুর রহমান, ইতি রানী বিশ্বাস, সহকারী লাইব্রেরিয়ান কামরুন নাহার, প্রদর্শক একেএম গোলাম সরোয়ার, কবিরুল হাসানসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সালা উদ্দিন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সহদর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)