চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা : আটক ২

আপলোড তারিখঃ 2018-10-31 ইং
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা : আটক ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দু’যুবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় নাবালিকা মেয়েটির বড় ভাই ছাব্বির বাদি হয়ে মামলা দায়ের করলে গতকাল আটককৃতদের আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। আটককৃতরা হল- চুয়ডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার রনি (৩০) ও সুজন (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামে এক নবম শ্রেণীর ছাত্রীকে তার নিজ বাড়ির সামনে থেকে ইজিবাইকে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়রা দু’যুবককে আটক করে। আটককৃতরা হল চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার রবিউলের ছেলে রনি ও একই এলাকার আব্দুল কালামের ছেলে সুজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের হাতে আটক দু’যুবককে পুলিশের হেফাজতে নেয়। পরে ওই নাবালিকা স্কুলছাত্রীর বড় ভাই ছাব্বির বাদি হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের আদলতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)