ছবির ক্যাপশন:
খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া ষড়যন্ত্রমূলক রায় জনগণ প্রত্যাখান করেছে -বিএনপি নেতা শরীফ
ডেস্ক েিরপার্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা বিএনপি।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলায় দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের বাধা উপেক্ষা করে এসময় নেতাকর্মিরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় মানিনা এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। পুলিশের বাধায় মিছিলটি প্রধান সড়কে উঠতে না পেরে ওখানেই প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ফরমায়েসী রায় দেওয়া হয়েছে এই বিএনপি ও দেশের জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ সরকার বিএনপিকে ও দলের সিনিয়র নেতাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানি ও জুলুম করে যাচ্ছে। এর পরিণাম কোনও দিনই ভালো হবে না বলে হুঁশিয়ারি প্রদান করে তিনি আরো বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করতে ভোটারবিহীন অবৈধ সরকার একের পর এক মামলা দিয়ে ভোটের মাঠ ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এই হীন চক্রান্তকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এহেন দমন পীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই দমন পীড়নের জবাব দেয়া হবে। তিনি বলেন, জনগণের সংগ্রামের মধ্যদিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরূদ্ধারে অবশ্যই বিজয় অর্জিত হবে। সকল দেশ প্রেমিক ছাত্র জনতাকে এক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মহিলা দল নেত্রী জাহানারা পারভীন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা ও জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, মহিলার দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, ৩নং ওয়ার্র্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন জোয়ার্দ্দার, আব্দুল হান্নান, আব্দুল গণি, বজলুর রহমান, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপটন, বদরুদ্দিন বদর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, পান্না জোয়ার্দ্দার, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আব্দুল ওহাব, মহাসিন মেম্বর, গাংনী ইউনিয়ন বিএনপি নেতা হামিদুল ইসলাম, মো: সামসুল হক ঝন্টু, মহিউদ্দীন খাজা, মুনছুর আলী, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক সন্টু, সিরাজুল ইসলাম, কলম আলী, বাবলু রহমান, আব্দুস সামাদ, সাবেক ছাত্রনেতা এসএম হাসান, রিন্টু মহলদার, যুবদল নেতা এরশাদ আলী, শেখ সামসুল, ইমরুল হাসান ফটিক, আব্দুস ছালাম, রুবেল হাসান, ছানোয়ার, রাজীবুল ইসলাম রাজীব, শাহা জামাল, ছোটন, মান্না দেওয়ান, রফিকুল ইসলাম রফিক, রনি আলী, রুবেল হোসেন, আলিম জোয়ার্দ্দার, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, জেলা ছাত্রদল নেতা সাহেদ সিদ্দিকি সোহেল, শাহাবুদ্দিন, শাকিল আহমেদ নাঈম, হাসান, সুমন, রুবেল আহমেদ, রাজা, মোস্তাফিজুর রহমান কনক, কলেজ ছাত্রদল নেতা সাইমুম আরাফাত, কানন, নিশান, লিয়ন, মোজাহার, শান্ত, রনি, মিন্টু, মাহাবুব, জেসান, রাসেল, শরীফ, শান্ত, বাদল, টুকু, আরিফ, সদ্য কারামুক্ত ছাত্রনেতা মীর উজ্জ্বল, ফরিদ, ম-ল, স্বাধিন, জাহিদুল, সালামিন, রাজা, মুজাহার, রুবেল, চাঁন, সুমন, ছোট নাঈম, রোকন প্রমূখ। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলায় ৭ বছরের কারাদন্ড প্রদান করে বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
মেহেরপুর অফিস জানিয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদ- দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ। সমাবেশে মাসুদ অরুন বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো মামলায় এই রায় সরকারের ইচ্ছায় হয়েছে। তিনি বলেন জণগণের সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরূদ্ধারে অবশ্যই বিজয় অর্জিত হবে।
মেহেরপুর অফিস জানিয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদ- দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ। সমাবেশে মাসুদ অরুন বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো মামলায় এই রায় সরকারের ইচ্ছায় হয়েছে। তিনি বলেন জণগণের সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরূদ্ধারে অবশ্যই বিজয় অর্জিত হবে।
