আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী রাজ্জাকের জেল

আপলোড তারিখঃ 2018-10-31 ইং
আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী রাজ্জাকের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুর রাজ্জাক নামের এক মাদকব্যবসায়ীকে ১ বছর সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বলিয়ারপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মাদকব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৩৫) প্রায় দেড়শ’ গ্রাম গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান মাদকদ্রব্য আইনের ১৯ ধারার ৭ এর (ক) মোতাবেক আব্দুর রাজ্জাককে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, এসআই আবুল কালাম আজাদ। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)