চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় পালাক্রমে যুবতির ধর্ষণের ঘটনা

আপলোড তারিখঃ 2018-10-31 ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় পালাক্রমে যুবতির ধর্ষণের ঘটনা ছবির ক্যাপশন:
ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন : মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার দর্ষনের শিকার যুবতিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এর আগে ভিকটিম ডাক্তারি পরীক্ষা অসম্মতি জানালেও পুলিশ সঠিক ঘটনা অনুসন্ধানে ও তদন্তের প্রয়োজনে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে এক যুবতীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বিকাল ৪টার দিকে মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার ছৈরদ্দীনের আমবাগান থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান এলাকার সৈয়দ আলী ম-লের ছেলে আমির হামজা। পরে লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে ভিমটিমকে উদ্ধার করে। এ সময় প্রেমিক উজ্জ্বল ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রেমিকের বন্ধু মাসুদকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। এদিকে, গত রাতেই ভিকটিমের বাবা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)