জীবননগরে গণসংযোগকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-31 ইং
জীবননগরে গণসংযোগকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
নেতা নয় আপনাদের সন্তান হিসাবে উন্নয়নে কাজ করব নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে তাতে কোন সন্দেহ নেই। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই দেশ উন্নত দেশে পরিণত হবে। এ জন্য আওয়ামী লীগের সভাপতি সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের সন্তানকে নৌকায় মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে এমপি কিংবা নেতা নয় আপনাদের সন্তান হিসাবে এলাকায় সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এলাকায় বেকারত্ব দুর করতে সরকারিভাবে শিল্প কলকারখানাসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমাদের এলাকা একটি কৃষি সমৃদ্ধ এলাকা তাই এ এলাকায় একটি কৃষিভিত্তিক একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা আমার রয়েছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর। এই কৃষি ফার্মকে সামনে রেখে আমাদের এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমার সার্বিক চেষ্টা থাকবে। দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দরকে পূর্ণাঙ্গভাবে রূপ দিতে কাজ করে যাব। এলাকার গরীব অসহায় মানুষের শতভাগ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার পরিকল্পনাও আমার রয়েছে। আজ আমি ঢাকায় যাচ্ছি নেত্রীর হাত থেকে মনোনয়নপত্র নিয়ে এলাকায় আসছি। এজন্য আপনাদের দোয়া আমার কাম্য। গতকাল মঙ্গলবার বিকালে জীবননগরে গণসংযোগকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গণসংযোগ কালে নজরুল মল্লি¬কের সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, সাইদুর রহমান মাস্টার, মীর মকলেচুর রহমান টজো, আয়ুব আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান, আমিনুর রহমান বুড়ো, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি কামরুজ্জামান বিদ্যুৎ, আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার, শোভন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)