গাংনীতে শিশু অপহরণকালে নারী অপহরণকারী আটক

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
গাংনীতে শিশু অপহরণকালে নারী অপহরণকারী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে শিশু অপহরনের সময় এক নারী অপহরনকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিশিপুর বামন্দী প্রিক্যাডেট স্কুলের শিক্ষার্থী সেজুতিকে অপহরনের সময় তাকে আটক করা হয়। স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নিশিপুর-বামন্দী প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও নিশিপুর গ্রামের হোটেল ব্যবসায়ী আবু হানিফের মেয়ে সেজুতিকে (৭) অপহরনের সময় দেখে ফেললে অপহরকারী পালিয়ে যাবার চেষ্টা করে এসময় তাকে ধরে ফেলা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত অপহরনকারী এ উপজেলার বাওট গ্রামের চম্পা খাতুন ওরফে (টগর)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিশু অপহরনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)