গাংনীতে শুটারগান ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
গাংনীতে শুটারগান ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রাম থেকে ওয়ান শুটারগান ও কার্তুজসহ আব্দুল জলিল (৪৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। আটককৃত জলিল জোরপুকুরিয়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জোরপুকুরিয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। মেহেরপুর ডিবির ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি সে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করছে। সেই মোতাবেক আমরা খবর রাখি কখন কিভাবে অস্ত্র বিক্রি করছে। সোমবার জানতে পারি আমরা সে অস্ত্র বিক্রি করবে। এসময় আমরা অভিযান চালালে তার দোকান থেকে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ তাকে আটক করি। অস্ত্র মামলায় দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)