দর্শনায় মোটর শ্রমিক নেতাকে লাঞ্চিতের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
দর্শনায় মোটর শ্রমিক নেতাকে লাঞ্চিতের অভিযোগ! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক নাজিমকে লাঞ্চিত করার ভিযোগ উঠেছে যুবলীগ নেতা মান্নানের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আইল্যান্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের লক্ষে ৮ দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ৪৮ ঘন্টা কর্মবিরতির ২য় দিন সকাল থেকে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মিরা বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তার উপরে বসে কর্মবিরতি করে আসছিলো। এসময় হঠাৎ একটি মাইক্রোবাস দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে পৌছালে নেতাকর্মিরা গাড়িটি গতিরোধ করে। দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাড়িটির নিকট গেলে ড্রাইভারকে কর্মবিরতি সম্পর্কে কথা বলে। এসময় হঠাৎ দর্শনার যুবলীগ নেতা মান্নান মোটরসাইকেলযোগে গাড়ির নিকট এসে আচমকা নাজিমকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যায়ভাবে নাজিমকে মারধরের ঘটনা ঘটিয়েছে। পরবর্তিতে নাজিমসহ দর্শনা মোটর শ্রমিক নেতাকর্মিরা দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে মোটর শ্রমিক নেতা নাজিম জানায়, আমি সুষ্টু বিচার পাওয়ার জন্য দর্শনা পৌর মেয়রকে অবগত করেছি। এছাড়া মোটর শ্রমিক ইউনিয়ন জেলা প্রধান কার্যালয়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছি। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার রায় জানায়, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আগামীকাল তদন্ত করা হবে। সুষ্টু তদন্তের মাধ্যমে দোষির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)