কোটচাঁদপুরে ৫ লিটার বাংলামদসহ ৫ শ্রমিক আটক

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
কোটচাঁদপুরে ৫ লিটার বাংলামদসহ ৫ শ্রমিক আটক ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ লিটার দেশীয় মদসহ ৫ শ্রমিক নেতাকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গত রবিবার রাতে স্থানীয় কোটচাঁদপুর পুরাতন মাছ বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালিগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড সমিতির সভাপতি নিয়ামতপুর গ্রামের মৃত সাজাদ্দুল রহমান খাঁর ছেলে ফারুক হোসন (৩২), সাধারণ সম্পাদক লাউতলা গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে জামাল হোসেন (৩০), মাইক্রোবাস স্টান্ড সমিতির সদস্য কালিগঞ্জ উপজেলার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬), সমিতির সদস্য একই উপজেলার হুজুর আলীর ছেলে রনি আহম্মেদ (২০) ও শেখ আবুল কাশেমের ছেলে জহির (৩২)। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর শহরের পুরাতন মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৫ লিটার দেশীয় মদসহ কালিগঞ্জ উপজেলার মাইক্রোবাস স্টান্ড সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)