অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের ছবির ক্যাপশন:
অধ্যক্ষ নওরোজ মোহম্মদ সাঈদকে বিদায় সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে চাকুরি জীবন থেকে অবসর গ্রহন করাই অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গা এ সংবর্ধনা প্রদান করে। চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ও এ সংগঠনের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রধান অতিথি প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ তার বিদায়ী বক্তব্যে বলেন- চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে আমার দীর্ঘ বছরের স্মৃতি জড়িয়ে আছে। আমি আমার মাতৃভূমি, আমর সংসার, সন্তান-সন্ততি সব কিছু ছেড়ে কলেজের জন্য নিরলস পরিশ্রম করে গেছি। জানিনা কিছু দিতে পেরেছে কিনা তবে সব সময় ভাল কিছু করার চেষ্টা করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপধ্যক্ষ অধ্যাপক রেজাউর করিম, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ও বর্তমান সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দার। এছাড়াও বক্তব্য রাখেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি আব্দুস সালাম সৈকত, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তারা, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী চুয়াডাঙ্গার সভাপতি নজির আহমেদ ও জেলা জাসাস’র সভাপতি শহিদুল হক। সভায় বক্তারা বলেন, প্রফেসার নওরোজ মোহাম্মদ সাঈদ ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি কলেজটিকে তার সন্তান এর মতো করে আলো ছড়িয়েছেন। কলেজের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি তিনি সামাজিক সংগঠনগুলোকে তিনি সক্রিয় করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। শিক্ষার ক্ষেত্রে এখন সরকারি মহিলা কলেজ অভিভাবকদের কাছে প্রথম পছন্দ। যা গত কয়েক বছর আগেও ছিলো না। এটি সম্ভব হয়েছে প্রফেসার নওরোজ মোহাম্মদ সাঈদের কারণে। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নৃত্য ও সঙ্গীত সম্পাদিকা সৌম্যজিতা শ্রুতির পরিচালনায় অনুষ্ঠানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)