দর্শনায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করলেন গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2018-10-30 ইং
দর্শনায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করলেন গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান ডিসি দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহন করেছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা অনেকাংশে সম্ভব হবে। এ জন্য তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান। আলোচনা শেষে বিদ্যালয়ে উপস্থিত ৫শ’ শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার দেয়া হয়। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলমের পিতা মৃত আনোয়ার মাস্টারের মঙ্গল কামনায় পরিবারের পক্ষ থেকে এ মিড ডে মিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুন্তাজ হোসেন, মরহুম পরিবারের পক্ষে ছিলেন দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কিবরিয়া আজম, মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম মালিথা, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)