ভারত পৌছেছে ১৬ সদস্যের চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি

আপলোড তারিখঃ 2018-10-29 ইং
ভারত পৌছেছে ১৬ সদস্যের চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি ছবির ক্যাপশন:
অংশগ্রহন করবে দুটি আর্ন্তজাতিক ফুটবল টূর্ণামেন্টে নিজস্ব প্রতিবেদক: এক সময়ের তারকা ফুটবলার মাহমুদুল হক লিটনের লালিত স্বপ্ন তাঁর হাতে গড়ে ওঠা ফিউচার ফুটবল একাডেমি দেশের বাইরে খেলতে গিয়েছে। প্রতিবেশি দেশ ভারতের বেশ কয়েকটি স্থানে খেলার মাধ্যমে তাঁর সে স্বপ্ন সার্থক হবে বলে প্রত্যাশা জেলাবাসীর। নব্বয়ের দশকের ফুটবল মাঠে বাঘ-সিংহধারী দু’টি দল ছিল ভারত ও বাংলাদেশ। সেই বন্ধু দেশের সাথে প্রীতি ম্যাচই হবে ফিউচার ফুটবল একাডেমির পথ চলার পাথেয়। গতকাল রোববার বিকাল ৪টায় দর্শনা জয়নগর সীমান্ত হয়ে ভারত গমণ করে সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন এফএফএ’র ১৪ সদস্যের একটি দল। দেশের বাইরে খেলার বাস্তব অভিজ্ঞতা ও প্রতিবেশি দেশের খেলোয়াড়দের সাথে সম্পর্কন্নোয়নে ১৩ দিনের জন্য ভারত সফর করার কথা রয়েছে তাদের। সফরকালীন সময়ে নদীয়া ও জামসেদপুরসহ বেশ কয়েকটি স্থানে খেলোয়াড়দের ভ্রমণ এবং দুটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে তারা। স্কোয়াড পরিচালনায় থাকবেন সাবেক তারকা ফুটবলার মাহমুদুল হক লিটন। এদিকে গত বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এফএফএ’র অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। একাডেমির পরিচালক মাহমুদুল হক লিটন জানান, সফরকালে ভারতের নদীয়া জেলার পালিটপাড়ার বিরনগরে একটি টূর্ণামেন্ট ও টাটানগর, জামসেদপুরে জেহ্বা জিরে আর্ন্তজাতিক ফুটবল টূর্ণামেন্টে ফিউচার ফুটবল একাডেমি অংশগ্রহন করবে। এরমধ্যে পালিটপাড়ার বিরনগরে ফুটবল টূর্ণামেন্টে যদি ফিউচার ফুটবল একাডেমির ছেলেরা জয়ী হয় তাহলে ১০ নভেম্বর আরেকটি খেলায় অংশ নিব তারা। সেখানে ভালো খেলে জেলার মুখ যাতে উজ্জ্বল করতে পারে সেজন্য আমি জেলাবাসীর নিকট দোয়া কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)