গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাশেদ (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাশেদের। ঘটনাটি ঘটে গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে। স্থানীয়রা জানিয়েছে, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ছাতিয়ান নামক স্থানে রবিবার দুপুরের দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী রাশেদ, ইমন ও জুবায়ের তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ ছাতিয়ান গ্রামের সাহাবুল ইসলামে ছেলে। আহত ইমন ও জুবায়েল একই গ্রামের বাসিন্দা।
