বামন্দীকে উপজেলা ঘোষণার দাবিতে র‌্যালি ও সমাবেশ

আপলোড তারিখঃ 2018-10-29 ইং
বামন্দীকে উপজেলা ঘোষণার দাবিতে র‌্যালি ও সমাবেশ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: উপজেলার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে মেহেরপুর জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বামন্দী এলাকাবাসী। বামন্দীকে উপজেলায় উন্নীত করার দাবিতে ইতোমধ্যেই এ এলাকায় শুরু হয়েছে জনমত গঠন, মতবিনিময় এবং সভা সমাবেশ। এ দাবিতে গতকাল রোববার বামন্দী বাজারের মুক্তমঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান এবং বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়। বামন্দী বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. নুরু হুদা এ সভায় বামন্দীকে উপজেলায় উন্নীত করণের পক্ষে মূল বক্তব্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, এ দাবি আমাদের প্রাণের দাবি, যুক্তিসঙ্গত দাবি, এ দাবি বাস্তবায়নের লক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাবো। তিনি আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নেরও ঘোষনা দেন। সভায় আরো বক্তব্য রাখেন বামন্দী বাজার মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মতিউর রহমান, বাজার কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজী মোজাম্মেল হক, উপদেষ্টা সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, আনারুল হক, যুব প্রতিনিধি রবিউল হক, কাওছার মাহমুদ প্রমূখ। সভা শেষে বামন্দীকে উপজেলা ঘোষনা কর, করতে হবে ইত্যাদি লেখা সম্বলিত ব্যানারসহ একটি র‌্যালি বের হয়। ডা. নুরুল হুদার নেতৃত্বে র‌্যালিটি বামন্দী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার দাবিতে সম্পাদিত এ কর্মসূচি বামন্দী এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)