ভাংবাড়িয়ায় জমি সংক্রান্ত জের ধরে হত্যা হুমকির অভিযোগ

আপলোড তারিখঃ 2018-10-29 ইং
ভাংবাড়িয়ায় জমি সংক্রান্ত জের ধরে হত্যা হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে একটি অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত রফেজ আলীর ছেলে কাতব আলী ভাংবাড়িয়া মৌজাস্থ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছিল। এদিকে, একই গ্রামের রেজাউল হক বর্ণিত জমি দখলের চেষ্টা করেন। সরকারি আদেশ অনুসারে তাদের অর্পিত সম্পত্তির অধিকাংশ ১৯ বিঘা। তারই ধারাবাহিকতার অংশে কাতব আলী ও রেজাউল ইসলাম উভয়ে সমানভাবে জমির মালিকানা পাবে এই মর্মে কোর্ট থেকে কাতব আলীর নামে রায় হয়। তবে রেজাউল জোরপূর্বক ভাবে জমি ভোগদখলের চেষ্টা চালায়। এরই একপর্যায়ে কাতব আলী নিজ জমিতে ফসল দেখতে গেলে রেজাউল তার ছেলে আইতাল হক, কালু, লালু, নীলু, ও ভাইয়ের ছেলে আসলাম, মক্কেল তাদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরণের গালিগালাজ করতে থাকে। এমনকি জমিতে পা রাখলে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। এই ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই সুফল জানান, ভাংবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে হত্যার হুমকি প্রদানে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে আসল রহস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)