চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভাকে সফল করার লক্ষে প্রস্তুতিসভা

আপলোড তারিখঃ 2018-10-28 ইং
চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসভাকে সফল করার লক্ষে প্রস্তুতিসভা ছবির ক্যাপশন:
১৪ দলের জনসভায় গণজোয়ার সৃষ্টি হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম এমপির আগমনে জেলার ১৪-দলীয় জোটের জনসভাকে সাফল্যম-িত করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জাতীয় সংসদের হুইপ ও জেলা ১৪ দলের সমন্বয়কারী সোলায়মান হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে এবং জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার জন্য ১৪-দলীয় জোটের নেতাকর্মিদের প্রতি আহবান জানান এবং ১৪ দলের জনসভায় গণজোয়ার সৃষ্টি হবে বলেও জানান ১৪ দলের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এদিকে, টাউন ফুটবল ময়দানে জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সভা থেকে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়। এ জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়কারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথিসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত জনসভায় আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ ১৪ দলের বিপুল সংখ্যক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)