চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার, শিক্ষা সহায়তাসহ

আপলোড তারিখঃ 2018-10-28 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার, শিক্ষা সহায়তাসহ ছবির ক্যাপশন:
চিকিৎসার জন্য অনুদান দিলেন সিআইপি দিলীপ কুমার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৪ জন রোগীর চিকিৎসা সহায়তা ও ৪ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অনুদান তুলে দেন এনডিসি, সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে এ অনুদান তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান রিপন, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণ এবং দিলীপ কুমার আগরওয়ালার পরিবারের সদস্যগণ। তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ফুলবগাদীর খাইরুল ইসলাম, দৌলতদিয়াড়ের আলাউদ্দিন, বোয়ালমারীর সারজিনা খাতুন এবং ধুতুরহাটের আক্তার হোসেনের হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়। বেলগাছির ক্যান্সার রোগী আসাদুল, কুলচারার হাতভাঙ্গা রোগী বশির উদ্দিন, দৌলতদিয়াড়ের ক্যান্সার রোগীর পিতা মোকাদ্দেস এবং নুরনগর কলোনীর টিউমার রোগী রোজিনা বেগমের হাতে চিকিৎসা সহায়তার অনুদান তুলে দেয়া হয়। বাসটার্মিনাল পাড়ার জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত হাবিবুর রহমান, নুরনগরের প্রতিবন্ধী শিক্ষার্থী ফাবিয়া লামিয়া রাফা, আলমডাঙ্গা গড়গড়ির কুষ্টিয়া মেডিকেল কলেজ পড়–য়া সাহাবুদ্দিন খান এবং খাদিমপুরের জিপিএ-৫ প্রাপ্ত বাপ্পি সাহারিয়া’র হাতে শিক্ষা সহায়তার অনুদান তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ন কবির, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু এবং ফিল্ড অফিসার আব্দুস সামাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)