এমপি টগর, সিআইপি দিলীপ কুমার ও জেলা আ.লীগের সেক্রেটারিসহ

আপলোড তারিখঃ 2018-10-28 ইং
এমপি টগর, সিআইপি দিলীপ কুমার ও জেলা আ.লীগের সেক্রেটারিসহ ছবির ক্যাপশন:
গণ্যমান্যদের উপস্থিতিতে দর্শনায় সূবর্ণ জয়ন্তী উৎসব ওয়াসিম রয়েল: `স্মৃতি জাগানোর দিনে, এসো সূবর্ন রঙ চিনে` এই শ্লোগানকে সামনে রেখে দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৫০ বছর পূর্তিতে দিন ব্যাপী সূবর্ন জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য ও নান্দনিক আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা পূর্বরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুর্বণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গন মুখেরিত হয়ে ওঠে। প্রাক্তন শিক্ষার্থীরা ছোট বেলার ফেলে আসা দিনগুলোর নানা স্মৃতি বারবার হাতড়াচ্ছিলো। সূবর্ন জয়ন্তী উৎসবের একাধিক পর্বে বিভক্ত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মৃতিচারণমূলক আলোচনা, প্রাক্তন শিক্ষকদের সম্মননা প্রদান ও সংগীতানুষ্ঠান। গতকাল শনিবার সকাল ৯টায় শুরুতেই দর্শনা বাজার মাঠ প্রাঙ্গন থেকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গোলাপি টি-শার্ট ও সবুজ ক্যাপ পরিধান করে বর্নিল সাজে বিশাল হাতি নিয়ে বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি দর্শনা শহর প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে ফিরে আসে। এরপর শুরু হয় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ফেলে আসা হাজারো স্মৃতি চারণ ও আলোচনা সভা। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এসএম কিবরিয়া আজমের সভাপতিত্বে স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার, দর্শনা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু রাসেল, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, সৈয়দ মজনুর রহমান, জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা সরকারী কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, সাবেক শিক্ষক খোরশেদ আলম, গোলাম ফারুক আরিফ, দুর্নীতি কমিশনের জাহিদ হাসান লিটন, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আওয়াল হোসেন, দর্শনা পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, আব্দূল মোমিন, আরিফুল ইসলাম তরফদার, বর্তমান ছাত্র ওয়ারিশ ইবনে জামান, প্রভা ও বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতি চারণ আলোচনা শেষে প্রাক্তন শিক্ষকদের সম্মননা প্রদান করা হয়। বিকাল ৩টা থেকে সকল বয়সের ছাত্র-ছাত্রীরা তাদের স্মৃতির পাতা থেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সন্ধায় দেশের খ্যাতনামা বরণ্য শিল্পী ডলি শায়ন্তি, নোলক বাবুসহ স্থানীয় নীল সেতার ও বেশ কয়েকজন শিল্পীর পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুর্বণ জয়ন্তী উৎসবের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)