বিজিবির অভিযানে গাংনীতে ৫৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-10-28 ইং
বিজিবির অভিযানে গাংনীতে ৫৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে ৫৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা সহড়াতলা গ্রামের মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার জাকির হোসেনের নেতৃত্বে ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। ক্যাম্প কমান্ডার জাকির হোসেন জানান, সহড়াতলা গ্রামের মাঠে একটি অভিযান চালানো হয়। এ সময় ওই মাঠে অবস্থানকারী মাদক পাঁচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মাঠ থেকে পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)