চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে

আপলোড তারিখঃ 2018-10-28 ইং
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে ছবির ক্যাপশন:
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকসহ সদস্যদের সাক্ষাত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। শুরুতে জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি সকল খেলাধূলার খোঁজখবর নেন এবং নির্বাহী পরিষদের সভা আহবান করেন। নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকলের সম্মতিতে আগামী ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় জাফরপুর নতুন স্টেডিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাহী কমিটির পক্ষে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু, হুমায়ুন কবীর মালিক, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আ.সালাম, টুটুল মোল্লা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, নির্বাহী সদস্য মেহেরুল্লাহ মিলু, বদরখান, শহিদুল কদর জোয়ার্দ্দার, মহসিন রেজা, রোজিনা আক্তার সাথী, সালাউদ্দিন মর্তূজা, ওবায়দুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক মালিক, হাফিজুর রহমান হাপু, জেহাদী জুলফিককার টুটুল, সোহেল আকরাম, নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)