চুয়াডাঙ্গায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো মহানামযজ্ঞ

আপলোড তারিখঃ 2018-10-27 ইং
চুয়াডাঙ্গায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো মহানামযজ্ঞ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ৫দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। গতকাল শুক্রবার ছিল মহানামযজ্ঞের শেষ দিন। সকালে নগর কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় ৫ম অর্থ্যাৎ শেষ দিনের মহানামযজ্ঞের আরাধনা। ১১টায় শুরু হয় গোস্টলীলা, বিকাল ৫টায় মহাপ্রভুর ভোগ এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। শেষ দিনের সন্ধ্যায় পূজারী ভক্ত এবং দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণকালে মহানামযজ্ঞের আয়োজক সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গাসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার পূজারী ভক্ত এবং দর্শনার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ৭ম বার্ষিকী মহানামযজ্ঞ সমাপ্ত করতে পারায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা থাকলে আগামী বছর ৮ম বার্ষিকীর মহানামযজ্ঞ আরো অধিক সংখ্যক জনসমাগমের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পালন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)