চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2018-10-27 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
আগামী ২৮ অক্টোবর চুয়াডাঙ্গায় ১৪ দলের জনসমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে আনন্দ মিছির করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাহাবুল হোসেনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে কলেজ রোড, কোর্ট মোড় হয়ে বড় বাজার চৌরাস্তার মোড় (শহীদ হাসান চত্বর) এসে শেষ হয়। টরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সহ-সম্পাদক বাপ্পি, ইমরান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রনেতা অয়ন হাসান জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চ্য়ুাডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, পৌর ছাত্রলীগ নেতা হিরক, তাজ, মেশা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব পাভেল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান হিমেল মল্লিক। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)