১৪ দলের সমাবেশ উপলক্ষে মনজুর প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2018-10-27 ইং
১৪ দলের সমাবেশ উপলক্ষে মনজুর প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গায় আগামী ২৮ শে অক্টোবর ১৪ দরেল জনসমাবেশ উপলক্ষে দামুড়হুদার লোকনাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় লোকনাথপুর তেল পাম্পের পাশ এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আ.লীগের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবিরের সভাপতিত্বে দলীয় নেতাকর্মিদের সাথে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ১৪ দলের সমন্বয়ক চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক হাজী আমজাদ হোসেন, দর্শনা পৌর আ.লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারি, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা আ.লীগ নেতা ফারুক হোসেন, হাউলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা সেলিম হোসেন, আসাদুজ্জামান ওল্টু, সুজন, নজরুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমএ করিম, দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগ নেতা অনিক বিশ্বাস, সজলসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)