ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে স্বামী কর্তৃক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্বামী কর্তৃক নির্যাতিতা নারী জয়রামপুর মালিথাপাড়ার সামছদ্দিন ম-লের মেয়ে সুখি (৩৬)। গতকল শুক্রবার সকালে সুখির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোনের অসুস্থতার খবর পেয়ে বোনকে দেখতে যাচ্ছিল সুখি। এ সময় সুখির স্বামী আকতার তাকে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিত-া বাধে। একপর্যায়ে স্বামী সুখিকে মারধর করে। সুখি আরো অভিযোগ করে বলে তার স্বামীর সাথে আরো দু’তিনজন মিলে তাকে মারধর করে। সুখির শরীরে আঘাতের চিহ্ন থাকলেও এ ঘটনার সত্যতা জানা যায়নি।
