চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-10-27 ইং
চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
আ.লীগকে নির্বাচিত করে সোনার বাংলা গড়ে তুলতে হবে নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মিসভা করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মিসভা করেন। চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- আওয়ামী লীগ কখনই অন্যায় ও সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি আর ভবিষ্যতেও দিবে না। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই সন্ত্রাস ও দূর্নীতিকে নির্মূল করার চেষ্টা করেছে। দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে তা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের শিখরে যাচ্ছে তা আজ বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শওকত আলী, মুক্তার হোসেন, আক্তারুজ্জমান, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, সদর থানা আ. লীগের সাবেক সভাপতি আকিদুল মিয়া, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার, সাবেক ছাত্র লীগ নেত্রী ছনিয়া জেসমিন, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, জেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মজিবুল, যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না) প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)