ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্বরচিত লেখা পাঠ ও সাহিত্য আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৩০৭তম পদধ্বনি আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি বাবু বনওয়ারী লাল বাগলা’র সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। স্বরচিত লেখা পাঠ করেন বাবু বনওয়ারী লাল বাগলা, চির সবুজ প্রেমের কবি গোলাম কবীর মুকুল, দ্রোহের কবি অমিতাভ মীর, লিমেরিক গুরু জাহিদুল ইসলাম, ছড়াকার আনছার আলী, ডা. আবু বকর সিদ্দিক, আবুল কাসেম, হোসেন মোহাম্মদ ফারুক, ইদ্রিস ম-ল, সিরাজ উদ্দিন, ডা. কামরুজ্জামান মধু, আসাদুজ্জামান, শাহিদা খাতুন, শেখ সেলিম প্রমূখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য দ্রোহের কবি অমিতাভ মীরের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
