ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভরতীয় মদ ও চা পাতা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঝপাড়া থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এদিকে, একইদিন সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা রেল স্টেশন থেকে ২৮০ কেজি চা পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত ১০ বোতল মদ এবং ২৮০ কেজি চা পাতা এর সর্বমোট মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধারকৃত মদ ও চা পাতা কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
