ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে সিআইপি দিলীপ কুমার

আপলোড তারিখঃ 2018-10-26 ইং
ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে সিআইপি দিলীপ কুমার ছবির ক্যাপশন:
যতদিন বেঁচে আছি চুয়াডাঙ্গাবাসীকে সেবা দিয়ে যাবো নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে দোয়ারকাদাস আগরওয়ালা পরিবারের পক্ষে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষ্যে পূজারী ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, এফবিসিসিআই পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক, সিআইপি ও এনডিসি দিলীপ কুমার আগরওয়ালা নিজে ডায়াবেটিস পরীক্ষা করানোর মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার গুলোর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। আমি চুয়াডাঙ্গার অসহায় গরীব মানুষের জন্য আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসাসহ নানা ধরণের সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আপনাদের সেবা দিয়ে যেতে পারি। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ আল নোমান, ডা. শাহানাজ এবং ডা. সুরাইয়া সুলতানা। তাদের সহযোগিতায় ছিলেন রফিক উদ্দিন ও মুবাস্বির আলম। এসময় তারাদেবী ফাউন্ডেশনের অফিস সচিব হুমায়ন কবির, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ফিল্ড অফিসার আব্দুস সামাদ সার্বিক সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)