ছবির ক্যাপশন:
১৪ দলের জনসভা জনসমুদ্রে পরিণত হবে
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর ১৪ দলের জনসভা সফল করার লক্ষে আওয়ামীলীগ যৌথ প্রস্তুতি সভা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা শাখার কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল সভাপত্বিতে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া যৌথ প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাড আব্দুল মালেক, মাসুদুজ্জামান লিটু, দপ্তর সম্পাদক এ্যাড আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, ত্রান সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, নির্বাহী সদস্য এ্যাড বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাবিলা রুকসানা ছন্দা, রীনা খাতুন, মিলি ইসলাম, সম্পা ফেরদৌস, সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের আফরোজা বেগম, বঙ্গবন্ধু প্রজন্মলীগ জেলা শাখার সভাপতি গরীব রুহানী মাসুম, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুল হকসহ সকল অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সভার সভাপতি খুস্তার জামিল বক্তব্যে বলেন, আগামী ২৮ শে অক্টোবর বিকাল ৩টায় চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠের জনসভা সাফল্য মন্ডিত করার জন্য আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মিদের উপস্থিত থেকে জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে।
