মেহেরপুরের জেলখানায় ৭১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-10-26 ইং
মেহেরপুরের জেলখানায় ৭১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ৭১ বছরে সাজাপ্রাপ্ত আসামী রুস্তম আলী কয়েদী নং-৪৫৬৫ মৃত্যুবরণ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রুস্তম আলী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তোয়াজ আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যায় জেলখানায় অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহারাায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। রুস্তম আলী দীর্ঘ দিন যাবত এ্যাজমা ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। ডাকতি, ছিনতাই ও খুনসহ ১৭টি মামলার মধ্যে আসামী রুস্তম আলীর বিরুদ্ধে ৭টি মামলায় ৭১ বছরের সাজা দিয়েছেন আদালত। অপর দিকে আদালত থেকে ৮টি মামলায় তিনি বেকসুর খালাশ পেয়েছেন এবং ২টি মামলা বিচারাধীন রয়েছে। ২০০৩ সালের ১৩ মার্চ থেকে রুস্তম আলী কারাগারে আটক ছিল। রুস্তম আলীর স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে রয়েছে। ময়নাতদন্তশেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)